সুষ্ঠু নির্বাচনের আশা করেছিলাম, হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের: ফয়জুল করীম
ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, আমরা একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আশা করেছিলাম। কিন্তু তা হয়নি। দেশে একটি সাজানো এবং ইঞ্জিনিয়ারিংয়ের নির্বাচন হয়েছে। এর অংশ হিসেবে সারাদেশে হাতপাখার প্রার্থীদের পরিকল্পিতভাবে ভোটে হারানো হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে বরিশালের আলেম-ওলামা ও পেশাজীবীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এমন অভিযোগ করেন।
ইসলামী আন্দোলনের নায়েবে আমির ফয়জুল করীম আরও বলেন, দেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে আছে। এই পরিস্থিতি খুবই উদ্বেগজনক।
নরসিংদীতে কিশোরীকে হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নিপীড়নের কথা উল্লেখ করে তিনি বলেন, এই অপরাধীদের অবিলম্বে আইনের আওতায় আনুন। কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।