ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা

ডেইলি স্টার নলছিটি প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৯

বাবার মৃত্যুর খবর পেয়ে ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কারাবন্দি নেতা প্যারোলে মুক্তি পেয়ে ডান্ডাবেড়ি পায়ে বাড়িতে এসেছেন।


গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর এলাকায় রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। প্যারোলে মুক্তি পেলেও জানাজায় অংশ নিতে পারেনি তিনি।


রাকিবুল সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।


রাকিবুলের বড় ভাই জুয়েল জোমাদ্দর বলেন, বুধবার দিবাগত রাতে বাবার মৃত্যু হয়। রাকিবুলকে প্যারোলে মুক্তি দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর ১টায় জেলা প্রশাসনে আবেদন করা হয়। সব কার্যক্রম শেষে আবেদনপত্রটি কারাগারে যায় দুপুর ৩টায়। এদিকে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, দুপুর ৩টায় বাবার জানাজা অনুষ্ঠিত হয়। সে কারণে রাকিবুল জানাজায় অংশ নিতে পারেননি।


তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৪টায় পায়ে ডান্ডাবেড়ি পরা অবস্থায় বাসায় আসে রাকিবুল। শেষবারের মতো বাবাকে দেখে সে। পরে দাফন শেষ হলে পুলিশ তাকে নিয়ে যায়।


মোল্লাহাট পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আমির হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, আমরা আসামিকে ডান্ডাবেড়ি পরা অবস্থায় পেয়েছি। সেই অবস্থায় আবার তাকে কারাগারে নিয়ে যাই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও