ভালোবাসার মানুষটি কি সব সময়ই আপনার সঙ্গে ভয়ে থাকছে

প্রথম আলো প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪২

ভালোবাসার মানুষের জন্য নাকি সব করা যায়। তবে কিছু মানুষ আছে, যারা পছন্দের মানুষটির জন্য সব করতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলেন। অপর দিকে যেই মানুষটির জন্য এত কিছু করছেন, তার কাছে এটাকেই মনে হয় স্বাভাবিক। কিছু মানুষ আবার নিজের ভালোবাসার মানুষের পরীক্ষা নিয়েও থাকেন। তবে ক্রমাগত এই পরীক্ষা দিতে দিতে একসময় আরেকজনের মনে বড় ধরনের চাপ পড়তে পারে। ভয় হতে পারে, সঙ্গীর মনের মতো কাজ না করতে পারলেই তো অশান্তি হবে। হয়তো চিরতরে তিনি দূরে চলে যাবেন। এই অনিরাপত্তাবোধ ভালোবাসার সম্পর্ককে অস্থির করে তোলে, হারিয়ে যায় সম্পর্কের স্বস্তি।


এ প্রসঙ্গে রাজধানীর স্কয়ার হাসপাতাল লিমিটেডের চিকিৎসা মনোবিজ্ঞানী শারমিন হক বলেন, ভালোবাসার সম্পর্কে নিরাপত্তার বোধ দুজন মানুষের মনে প্রশান্তি আনে। এতে ভালোবাসার মানুষকে নিয়ে বাড়তি কোনো চাপ থাকে না।


অন্যদিকে ভালোবাসার সম্পর্কে সব সময়ই দুশ্চিন্তা থাকলে বা মানসিক নিরাপত্তা না থাকলে জীবন হয়ে পড়ে বিপর্যস্ত। যেকোনো কাজ করতে গেলে বারবার সঙ্গীর মন পড়তে হয় [এটা ওর ভালো লাগছে তো?]। সঙ্গীর কাছ থেকে বারবার আশ্বাস পেতে চাওয়ার একটা তাড়নাও থাকতে পারে। একজন যদি সম্পর্কটা নিয়ন্ত্রণের চেষ্টা করেন, বারবার নেতিবাচক প্রতিক্রিয়া দেখান কিংবা সঙ্গীকে সংকটের মধ্যে ফেলেন, তাহলে সেই সম্পর্কে মনের নিরাপত্তা থাকে না।


সম্পর্কের নিরাপত্তা হারায় যেভাবে


অনেকেরই ধারণা, পারস্পরিক যোগাযোগ কমে গেলে সম্পর্কে আস্থা হারান সঙ্গী। তবে এর মানে কিন্তু এমন নয় যে দূরে থাকলেই সম্পর্ক দুর্বল হয়ে পড়ে। একই ঘরে থেকেও সৃষ্টি হতে পারে মানসিক দূরত্ব। আবার হাজার মাইল দূরে থাকা সঙ্গীও থাকতে পারেন আপনার মনের খুব কাছে। কীভাবে পরস্পরের মধ্যে যোগাযোগ রাখছেন, কীভাবে বোঝাপড়া করছেন রোজকার জীবনের নানা দিক, কতটা যত্ন করছেন একে অন্যের—এই বিষয়গুলো সম্পর্কে খুব জরুরি। যোগাযোগ, বোঝাপড়া, যত্ন ও মায়ার অভাবে সঙ্গী অনিরাপদ বোধ করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও