You have reached your daily news limit

Please log in to continue


মানুষ আবার সেটাকে নাটক না ভেবে নেয়, বিয়ে প্রসঙ্গে নাজনীন নীহা

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী নাজনীন নীহা। সম্প্রতি তিনি হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে গায়েহলুদের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’। এর পর থেকেই ভক্ত–অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনাকল্পনা। তবে এই গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। কী বললেন তিনি?

গায়েহলুদের সাজে একসঙ্গে দুটি হাত। এমন ছবি পোস্ট করার পর থেকেই ভক্তদের মন্তব্য, আসলেই কী বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী। কেউ লিখেছেন, ‘মনটা ভেঙে গেল।’ তবে সেই ছবি নিয়ে ভিন্ন কথা বললেন এই অভিনেত্রী। নীহা বলেন, ‘গায়েহলুদের সাজে ছবি দেখে অনেকেই অনেক কিছু মনে করছেন। এটা আসলে আমাদের একটি ঈদ নাটকের দৃশ্যের ছবি।’

ঈদের জন্য নির্মিত হচ্ছে বিশেষ নাটক। এই নাটকে নীহার সহশিল্পী তৌসিফ মাহবুব। এটি পরিচালনা করছেন হাসিব হোসাইন। তিনি রাখি নামে পরিচিতি। তবে এখনো নাটকের নাম বলতে চান না নীহা। তিনি বলেন, ‘এখন নাটকের নাম বলা যাবে না। তবে আমার হাতের পাশের হাতটি তৌসিফ ভাইয়ের। ঈদের জন্য দারুণ একটি কাজ হবে। আশা করছি, নাটকটি দর্শক পছন্দ করবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন