You have reached your daily news limit

Please log in to continue


ভক্তের ভালোবাসার চোটে মাটিতে পড়ে গেলেন মেসি

প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল ১৩ ফেব্রুয়ারি। কিন্তু লিওনেল মেসি তখন চোটে পড়ায় ম্যাচের সূচি পুনর্নির্ধারণ করা হয় আজ বাংলাদেশ সময় সকালে। বোঝাই যাচ্ছে, মায়ামির প্রাক্‌–মৌসুম সফরে এই প্রীতি ম্যাচে মূল ‘আকর্ষণ’ মেসি। আর সে আকর্ষণকে একটু ছুঁয়ে দেখতে গিয়ে কি না তাঁকে ফেলে দিলেন এক ভক্ত!

পুয়ের্তো রিকোয় সে ম্যাচে ২০ হাজার দর্শকের সামনে ইন্টার মায়ামিকে জিতিয়েছেন সেই মেসিই। ইকুয়েডরের ক্লাব ইন্দেপেদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে মায়ামি জিতেছে ২-১ গোলে। বদলি নেমে ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে দলের জয়সূচক গোলটি করেন মেসি।

তবে ম্যাচে হার-জিত ছাপিয়ে বড় হয়ে উঠেছে ভিন্ন এক ঘটনা। ম্যাচের ৮৮ মিনিটে কয়েকজন দর্শক মাঠে ঢুকে পড়লে বেশ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এর মধ্যে সেই অনুপ্রবেশকারীদের একজন মেসিকে জড়িয়ে ধরতে গিয়ে তাঁকে মাঠে ফেলে দেন। তখন দৌড়ে এক নিরাপত্তাকর্মীও মাঠে ঢুকে সেই ভক্তকে নিবৃত্ত করার চেষ্টা করেন। আর সেটা করতে গিয়ে তিনজনই গড়াগড়ি খেয়েছেন মাটিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন