You have reached your daily news limit

Please log in to continue


মোহামেডানের নির্বাচন: ৩৬টি মনোনয়নপত্র বিক্রি

ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আসন্ন নির্বাচনে সভাপতি পদের জন্য বরকত উল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, সাজেদ এ এ আদেল ও শওকত আজিজ রাসেল— এই চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

এই চার প্রার্থীর মধ্যে বরকত উল্লাহ শুধু সভাপতি পদের জন্য মনোনয়নপত্র নিয়েছেন। তবে বাকি তিনজন প্রার্থী সভাপতি পদের পাশাপাশি পরিচালক পদের জন্যও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

পরিচালক পদের জন্য উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন— লোকমান হোসেন ভূঁইয়া, মাহবুব উল আলম, খায়রুল কবির খোকন, এনায়েত হোসেন সিরাজ, ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া, মাসুদুজ্জামান, মোস্তফা কামাল, এম এ সালাম, রুম্মন বিন ওয়ালী সাব্বির, সৈয়দ হাসান কানন, আমিরুল ইসলাম বাবু, মির্জা ইয়াসিন আব্বাস ও জাকির হোসেন চৌধুরী।

আগামী ৯ মার্চ মোহামেডানের সভাপতি ও ১৬ জন পরিচালক নির্বাচনের লক্ষ্যে মোট ২৭১ জন প্রতিনিধি (ডেলিগেট) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন