দেশ ভালো নেই: জামায়াত আমির

যুগান্তর প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৯

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চৌধুরী বলেছেন, দেশ ভালো নেই। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। সরকারি দলের দায়িত্বশীলদের কিছু কথাবার্তা এমন পরিস্থিতির কারণ। এর দায় দায়িত্ব সরকারকেই নিতে হবে। সরকারি দলের কেউ যাতে অপরাধীদের পাশে না দাঁড়ান সেই আহ্বানও জানান তিনি।


তিনি বলেন, সরকারের ভালো কাজে অবশ্যই পাশে থাকবে বিরোধীদল। তবে জনগণ ও আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কিছু হলে ছাড় দিবে না বলে হুঁশিয়ারি দেন তিনি।


শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটের একটি মসজিদে জুমার নামাজ আদায় শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।


নামাজ শেষে বের হয়েই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তিনি। শুরুতেই  রমজান ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান তিনি, সবাইকে দোয়া করতে বলেন যাতে দেশ ভালো থাকে।


জামায়াত আমির বলেন, দেশ ভালো থাকার জন্য সরকারি দল বিরোধী দল ও নির্দলীয় যারা আছেন সবাইকে কাজ করতে হবে। কারণ দেশ ও সমাজ ভালো থাকলে আমরা ভালো থাকব। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকার যেন এদিকে যথাযথ মনোযোগ দেন। বিশেষ করে সরকারদলীয় কেউ যেন এসব অপরাধের দায়দায়িত্ব না নেন এবং এসব অপরাধীদের পাশে না দাঁড়ান। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকজন দাঁড়ানো শুরু করেন, তবে এ সমাজ থেকে অপরাধ দূর করা সম্ভব হবে না।  সরকারি দলের লোকজন যদি এই সদিচ্ছা দেখাতে পারেন তবে সমাজ এবং দেশ ভালো থাকবে। আমরা এটাই প্রত্যাশা করি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও