You have reached your daily news limit

Please log in to continue


চাঁদার দাবিতে চাঁদপুরে বিয়ে বাড়িতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান।

আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও ব্রিজন রানী (৪৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে শম্ভু নাথ বিশ্বাসের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার মহন (২৫), আরমান (১৮), জিসান (১৮)সহ কয়েকজন এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে।

পরিস্থিতি সামাল দিতে বর পক্ষ তিন হাজার টাকা দেন। কিন্তু এতে তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। একপর্যায়ে তারা তিনজনকে মারধর করে। পরে টেবিল-চেয়ার ভাঙচুর ও আশপাশে বাড়িঘরে হামলা চালায়। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন