স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে : মির্জা ফখরুল

প্রথম আলো প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৩৮

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন যথাসময়েই হবে। এটা আমরা আগেও বলেছি। এর মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজগুলো করা হবে।’ আজ শুক্রবার তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে হাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ কথা বলেন তিনি।


আজ দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাঁর নির্বাচনী এলাকায় আসেন। জেলার সীমানায় পৌঁছানোর পর উনত্রিশ মাইল এলাকার স্থানীয় বাসিন্দা ও সমর্থকেরা তাঁকে বরণ করে নেন। তাঁরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তিনি গাড়ি থেকে নেমে লোকজনের সঙ্গে হাত মেলান ও কথা বলেন। বেলা একটার দিকে মির্জা ফখরুল ইসলাম শহরের কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে এসে পৌঁছান। সেখানে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।


মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘মহান আল্লাহ–তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহর অশেষ রহমতে ঠাকুরগাঁওয়ের জনগণের সমর্থনে নির্বাচিত হয়েছি। ঠাকুরগাঁওয়ের জনগণের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী। বরাবরই তাঁরা আমাকে সমর্থন দিয়েছেন, সেই সমর্থনের কারণেই আমি আজ কাজ করার সুযোগ পেয়েছি।’ নতুন মন্ত্রিপরিষদ গঠনের পর দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, ‘১৭ তারিখ আমরা শপথ নিয়েছি। এখন তো অনেক ভালো।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও