You have reached your daily news limit

Please log in to continue


সাতক্ষীরায় ভূমিকম্পে ঝরঝর করে ভেঙে পড়ল কাঁচা ঘরের টালি

ভূমিকম্পে সাতক্ষীরার তালায় একটি কাঁচা ঘরের চালের সব টালি ভেঙে পড়েছে। আজ শুক্রবার দুপুরে উপজেলার নগরঘাটা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বেলা ১টা ৫২ মিনিট ২৯ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি উপজেলা। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প।

তালার উত্তরপাড়া গ্রামে ভূমিকম্পে ইসমাইল সরদারের কাঁচা ঘরের সব টালি ভেঙে পড়েছে। তবে এতে কেউ হতাহত হননি। তখন বাড়িতে কেউ ছিলেন না।

ইসমাইল সরদার জানান, তাঁরা আহলে হাদিস সম্প্রদায়ের। পরিবারের নারী-পুরুষ সবাই পাশের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। এ সময় হঠাৎ ভূমিকম্প শুরু হয়। বাড়ির পাশের মসজিদে থেকেই তাঁরা ঘরের চালের টালি ঝরঝর করে ভেঙে পড়ার শব্দ শুনতে পান। মসজিদের মধ্যে তাঁরা সবাই আতঙ্কে ছিলেন। কিছুক্ষণ পর এসে দেখেন তাঁদের লম্বা ঘরের সব টালি ভেঙে চুরমার হয়ে গেছে। তবে অন্য কোনো ক্ষতি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন