You have reached your daily news limit

Please log in to continue


ব্রয়লারের চেয়ে মাছের দাম বেশি, গরুর মাংস ৮০০ টাকা কেজি

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় সপ্তাহে মাছ, ব্রয়লার মুরগী ও গরুর মাংসের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে। বাজারে দুই শত টাকার নিচে কোনো মাছ নেই। আর ব্রয়লার মুরগী ১৭৫ থেকে ১৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এখন গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকা কেজি দরে। তবে রমজানের প্রথম সপ্তাহের তুলনায় ব্রয়লার মুরগী ১০ থেকে ১৫ টাকা কমেছে।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়েরবাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, বর্তমানে বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭৫ থেকে ১৮০ টাকা দরে; যা গত সপ্তাহে ছিল ১৯০ থেকে ১৯৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে ১০ থেকে ১৫ টাকা। একইভাবে দর কমেছে সোনালি জাতের মুরগির। এ জাতের মুরগি কিনতে ক্রেতাকে কেজিতে গুনতে হবে ৩০০ টাকা; যা সপ্তাহ আগে ছিল ৩২০  টাকা। এ ছাড়া গরুর মাংসের কেজি পাওয়া যাচ্ছে ৮০০ টাকায়। যা গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন