দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ নিয়ে ভারত কেন এত চিন্তায় ছিল
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার এখন কোনো সমীকরণ নেই। যেকোনো ভাবে ওয়েস্ট ইন্ডিজকে হারানোই এখন সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের লক্ষ্য। কিন্তু এখন যতটা নির্ভার ভারত থাকতে পারছে, আগে কি সেটা সম্ভব ছিল? মোটেই না। কারণ, অন্য এক ম্যাচের ফল এদিক-সেদিক হলেই ভারতকে পড়ে যেতে হতো সমীকরণের মারপ্যাঁচে।
ভারতের দুশ্চিন্তাটা ছিল গতকাল দিনের প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকা ম্যাচ নিয়ে। কারণ, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিকেলে এই ম্যাচ শুরুর আগে উইন্ডিজ ও প্রোটিয়াদের নেট রানরেট ছিল +৫.৩৫ ও +৩.৮। ক্যারিবীয়রা জিতলে নেট রানরেট আরও একটু বাড়ত। তবে উইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের বিশাল জয়ে ভারত যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাতে চেন্নাইয়ে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে সেমির সম্ভাবনা উজ্জ্বল করে রাখল ভারত। তাতে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পাশাপাশি বিদায়ঘণ্টা বেজে গেল জিম্বাবুয়ের।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ