লয়্যালটি বনাম মানসিক শান্তি: কেন দ্রুত চাকরি ছাড়ছে জেন-জি
একই প্রতিষ্ঠানে ২০-২৫ বছর কাজ করা একসময় ছিল গর্বের বিষয়। লয়্যাল কর্মী মানেই নির্ভরযোগ্য মানুষ - এমন ধারণা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত। কিন্তু নতুন প্রজন্ম, বিশেষ করে জেন-জি, এই সমীকরণে নতুন প্রশ্ন তুলছে।
তারা বলছে, লয়্যালটি যদি মানসিক শান্তি কেড়ে নেয়, তবে সেটি ধরে রাখার মূল্য কত?
জেন-জি প্রযুক্তিনির্ভর, তথ্যসচেতন এবং কাজের জায়গায় স্বচ্ছতা ও সম্মান প্রত্যাশা করে। তারা শুধু বেতন নয়, কর্মপরিবেশ, নেতৃত্বের ধরন এবং ব্যক্তিগত সময়কেও সমান গুরুত্ব দেয়।
চাকরি ছাড়ার প্রবণতা: সংখ্যা কী বলছে?
পরামর্শক প্রতিষ্ঠান ডেলয়েট-এর ২০২৩ সালের গ্লোবাল জরিপে দেখা গেছে, জেন-জি কর্মীদের বড় একটি অংশ মানসিক চাপ বা মূল্যবোধের অসামঞ্জস্যের কারণে চাকরি পরিবর্তনের কথা ভাবছে। একইভাবে গ্যালপ-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তরুণ কর্মীদের মধ্যে ‘এনগেজমেন্ট’ কম হলে তারা দ্রুত প্রতিষ্ঠান ছাড়ার সিদ্ধান্ত নেয়।
এটি কেবল ব্যক্তিগত খেয়াল নয়; বরং কর্মক্ষেত্রে মানসিক নিরাপত্তা ও কাজ-জীবন ভারসাম্যের অভাব বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে।
মানসিক স্বাস্থ্য কতটা গুরুত্বপূর্ণ?
বিশ্ব স্বাস্থ্য সংস্থ্য এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যৌথভাবে প্রকাশিত এক নীতিমালায় বলছে, কর্মক্ষেত্রের দীর্ঘমেয়াদি চাপ উদ্বেগ ও অবসাদের ঝুঁকি বাড়াতে পারে। নিরাপদ ও সহায়ক পরিবেশ কর্মীদের উৎপাদনশীলতা বাড়ায় এবং অনুপস্থিতি কমায়। অর্থাৎ মানসিক সুস্থতা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এটি প্রতিষ্ঠানেরও স্বার্থের সঙ্গে জড়িত।
- ট্যাগ:
- লাইফ
- চাকরি ছেড়েছেন
- জেন-জি