You have reached your daily news limit

Please log in to continue


আদিবাসী নির্যাতনের প্রতিবাদে হঠাৎ রণক্ষেত্র শিলিগুড়ি

পশ্চিমবঙ্গে এক আদিবাসী নারীর ন্যায়বিচারের দাবিতে উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা ঘেরাও অভিযান ঘিরে হঠাৎ রণক্ষেত্র হয়ে উঠলো শিলিগুড়ির ফুলবাড়ি এলাকা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হলো কাঁদানে গ্যাস, জলকামান, সঙ্গে পুলিশের লাঠিচার্জ।

জানা যায়, ২০২৫ সালের ২৩ ডিসেম্বর এক আদিবাসী পরিবারের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ ওঠে। জমি দখলের প্রতিবাদ করায় এক আদিবাসী অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ করে পেটে লাথি মারেন এক ‘সিভিক ভলান্টিয়ার’। এতে গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বলে অভিযোগ।

এর প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) উত্তরকন্যা অভিযানে অংশ নেয় আদিবাসী সম্প্রদায়ের সংগঠন ‘জনজাতি সুরক্ষা মঞ্চ’। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।

আদিবাসী সম্প্রদায়ের হাজারও মানুষ উত্তরকন্যা অভিযানের সময় পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে। সে সময় পুলিশের ব্যারিকেড টপকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। পুলিশ বাধা দিলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপরই রণক্ষেত্রে রূপ নেয় গোটা উত্তরকন্যা এলাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন