বিশ্বকাপ ব্যর্থতায় কপাল পুড়ছে রশিদ খানের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৪০

টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেমিফাইনালে খেলেছিল আফগানিস্তান। কিন্তু এবার তারা হতাশ করেছে। পেরোতে পারেনি গ্রুপ পর্বের বাধাই। অধিনায়ক হিসেবে ব্যর্থতার দায়টা তাই অধিকাংশই রশিদ খানের ওপরই বর্তায়।


দলের পারফরম্যান্স সন্তোষজনক না হওয়ায় হারাতে চলেছেন তিনি অধিনায়কত্ব। প্রভাবশালী এই টি-টোয়েন্টি খেলোয়াড়ের জায়গায় আফগানিস্তানের অধিনায়কত্বের দায়িত্ব পেতে পারেন ইব্রাহিম জাদরান।


এই খবর জানা গেছে আফগান সংবাদমাধ্যম আমু টিভির এক প্রতিবেদনে।


আফগান সেই সংবাদমাধ্যমকে সূত্র জানিয়েছে, রশিদ খানের কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হতে পারে ব্যক্তিগত কারণ দেখিয়ে। যদিও এখনও বিস্তারিত কোনোকিছুই প্রকাশ্যে আসেনি। বোর্ড থেকেও জানানো হয়নি তেমন কিছু।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও