You have reached your daily news limit

Please log in to continue


ফোনে ডেকে নিয়ে স্কুলছাত্রী বিন্তিকে হত্যা করা হয়: পুলিশ

রাজধানীর রায়েরবাজারে বাসার সামনে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার আগে অভিযুক্ত সিয়াম ফোন করে ডেকে নিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত সিয়ামকে আজ বৃহস্পতিবার ভোরে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। ভিডিওতে ভুক্তভোগীর সঙ্গে সিয়ামকে একসঙ্গে হাঁটতেও কথা বলতে দেখা যায়। কথোপকথনের একপর্যায়ে সিয়াম তার সঙ্গে থাকা ছুরি দিয়ে পেছন থেকে এলোপাতাড়ি আঘাত করে।

পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার রায়েরবাজার এলাকায় বাসার সামনে শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামের ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়। ছুরিকাঘাতের পর অভিযুক্ত কিছুক্ষণ ঘটনাস্থলে অবস্থান করে পরে মোটরসাইকেলে করে চলে যায়।

এ ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামি সিয়ামকে বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, রক্তমাখা গেঞ্জি ও প্যান্ট জব্দ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন