You have reached your daily news limit

Please log in to continue


এলডিসি উত্তরণ: সময় বাড়ানোর আবেদনের পর যা করতে হবে

জাতীয় নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গেই আবার আলোচনায় এসেছে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ বা এলডিসি তালিকা থেকে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার প্রশ্নটি। গত বছর ব্যবসায়ী মহল জোরালোভাবে এই দাবি তুলেছিল। তাঁদের উদ্বেগ ছিল, এলডিসি-পরবর্তী বাস্তবতার জন্য দেশের প্রস্তুতি কতটা যথাযথ। অন্তর্বর্তী সরকার শুরুতে উত্তরণ স্থগিতের পক্ষে অনুকূল অবস্থান নিলেও পরে সে পথে না এগোনোর সিদ্ধান্ত নেয়। এখন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) চেয়ারকে চিঠি দিয়ে ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর অনুরোধ জানিয়েছে।

বাংলাদেশ ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন সিডিপিতে জমা দিয়ে জানিয়েছে, দেশটি এখন এলডিসি উত্তরণের তিনটি মানদণ্ডই পূরণ করছে। বিভিন্ন বৈশ্বিক ও অভ্যন্তরীণ ধাক্কা সত্ত্বেও ২০২৬ সালের নভেম্বরে উত্তরণের লক্ষ্যে অগ্রসর থাকার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে অগ্রগতির দাবি করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন