গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিক বিক্ষোভ
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২
বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে কর্মবিরতি পালন করছেন রিপন নীট ওয়্যার লিমিটেড কারখানার পোশাকশ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ করেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত তিন মাসের বকেয়া নাইট বিল ও বার্ষিক ছুটির টাকার দাবিতে শ্রমিকেরা গতকাল বুধবার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন। পরে তাঁরা বিকেল ৫টার সময় বাসায় চলে যান। আজ সকাল ৮টার সময় শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। এ সময় কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বাগ্বিতণ্ডা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বিক্ষোভ কর্মসূচি
- কর্মবিরতি