খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তানে অভিযানে ৩৪ ‘সন্ত্রাসী’ নিহত: পাকিস্তান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪১

পাকিস্তানের উত্তর-পশ্চিমের প্রদেশ খাইবার পাখতুনখোয়া ও পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে পৃথক অভিযানে ৩৪ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)।


দেশটির সেনাবাহিনীর এ মিডিয়া শাখা বুধবার এক বিবৃতিতে বলেছে, গত কয়েকদিন ধরে নিরাপত্তা বাহিনীগুলো ‘ভারতীয় মদদপুষ্ট’ ফিতনা আল খারিজি ও ফিতনা আল হিন্দুস্তানকে নির্মূলে ‘নিরবচ্ছিন্ন, গোয়েন্দা তথ্য নির্ভর’ সিরিজ অভিযান চালিয়েছে।


নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ফিতনা আল খারিজি তকমা ব্যবহার করে ইসলামাবাদ। আর ফিতনা আল হিন্দুস্তান ব্যবহৃত হয় বেলুচিস্তানের বিদ্রোহীদের ক্ষেত্রে, জানিয়েছে ডন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও