ওপেনএআইয়ের বিরুদ্ধে মাস্কের এক্সএআইয়ের মামলা খারিজ
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯
ব্যবসায়িক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি এক্সএআইয়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে ক্যালিফোর্নিয়ার এক আদালত।
রয়টার্স লিখেছে, মঙ্গলবার এক্সএআইয়ের মামলাটি খারিজ করেছেন স্যান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট বিচারক রিটা লিন। মামলায় অভিযোগ ছিল, এক্সএআইয়ের ব্যবসায়িক তথ্য চুরি করেছে স্যাম অল্টম্যানের কোম্পানি ওপেনএআই।
বিচারক রিটা লিন বলেছেন, এক্সএআই চাইলে আবারও মামলাটি করতে পারবে। তবে আপাতত ওপেনএআইয়ের বিরুদ্ধে কোনো ধরনের অপকর্ম বা অনিয়মের যথেষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি মাস্কের কোম্পানিটি।