You have reached your daily news limit

Please log in to continue


‘অন্ধকার’ থেকে আলোর পথে ৫ নারীর ‘স্বপ্নবুনন’

ফাল্গুনের রোদ পড়ছে ময়মনসিংহ নগরীর আর কে মিশন রোডে; সেখানকার একটি ছোট কর্মসংস্থান কেন্দ্রে তখন ব্যস্ততার সুর।

ভেতরে কয়েকজন কিশোরী ও তরুণী কাপড় বুনছেন; রোদের ঝিলিকের চেয়েও তাদের চোখে-মুখে যেন আত্মবিশ্বাসের আভা বেশি। এই তরুণীদের বুনন কেবল সুতো আর কাপড়ের নয়; এ যেন এক ‘অন্ধকার অতীত’ মুছে নতুন করে বেঁচে থাকার ‘স্বপ্নবুনন’।

অভাবের তাড়নায় পথ হারিয়ে পাচারের শিকার হওয়া কিংবা চরম ঝুঁকিতে থাকা পাঁচ নারীর জীবনে ফিরছে স্বস্তি। এসব নারীদের জীবন এক সময় ছিল অনিশ্চিত। কিন্তু ৫ ফেব্রুয়ারি উদ্বোধনের পর থেকে ‘স্বপ্নবুনন’ তাদের দিয়েছে নতুন পরিচয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন