You have reached your daily news limit

Please log in to continue


অধিকৃত পশ্চিম তীরে দখলদার বসতি স্থাপনকারীদের জন্য কনস্যুলেট খুলছে যুক্তরাষ্ট্র

অধিকৃত পশ্চিম তীরের দুটি অবৈধ ইসরায়েলি বসতিতে প্রথমবারের মতো অন-সাইট বা সরাসরি উপস্থিত হয়ে কনস্যুলার সেবা প্রদান করবে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে মার্কিন দূতাবাস বিষয়টি নিশ্চিত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আগের নীতি ও আন্তর্জাতিক আইন ভেঙে নেওয়া এই পদক্ষেপকে ফিলিস্তিনি কর্মকর্তারা ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে সমালোচনা করেছেন।

পশ্চিম জেরুসালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে একটি উদ্যোগের অধীনে তারা শুক্রবার পশ্চিম তীরের এফরাত (Efrat) বসতিতে আমেরিকানদের জন্য ‘শুধুমাত্র একদিনের জন্য’ নিয়মিত পাসপোর্ট সেবা প্রদান করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন