You have reached your daily news limit

Please log in to continue


ঈদযাত্রা: ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। আর ফিরতি যাত্রার টিকেট বিক্রি শুরু হবে ১৩ মার্চ থেকে।

ঘরমুখো যাত্রীদের চাপ সামাল দিতে নিয়মিত আন্তঃনগর ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালাবে বাংলাদেশ রেলওয়ে।

রেলভবনে রোববার অনুষ্ঠিত এক প্রস্তুতি সভার এ সিদ্ধান্ত জানিয়ে বুধবার রেলপথ মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি দিযেছে।

তাতে বলা হয়েছে, ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি হবে ৩ থেকে, যা চলবে ৯ মার্চ । ফিরতি যাত্রার টিকেট বিক্রি ১৩ থেকে শুরু হয়ে ১৯ মার্চ পর্যন্ত চলবে। এবারেও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি করা হবে।

অগ্রিম টিকেট বিক্রির সূচি

৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকেট; ৪ মার্চ বিক্রি হবে ১৪ মার্চের টিকেট। এভাবে ৯ মার্চ বিক্রি হবে ১৯ মার্চের টিকেট।


ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকেট বিক্রি করা হবে।

ফিরতি যাত্রায় ১৩ মার্চ বিক্রি হবে ২৩ মার্চের টিকেট; ১৪ মার্চ বিক্রি হবে ২৪ মার্চের টিকেট। এভাবে ১৯ মার্চ বিক্রি হবে ২৯ মার্চের টিকেট।

একজন যাত্রী ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি টিকেট কিনতে পারবেন। এসব টিকেট ফেরত দেওয়া যাবে না। যাত্রার দিন মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি হবে।

১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধের দিন প্রত্যাহার করা হবে। ঈদের পর আবার সাপ্তাহিক ছুটি কার্যকর হবে।

ঈদের আগে ১৯ মার্চ রাত ১২টা ১ মিনিট থেকে ঈদের দিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কন্টেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন