You have reached your daily news limit

Please log in to continue


নেপালে ‘প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে’ র‌্যাপার-মেয়র বালেন্দ্র শাহ

নেপালে তরুণদের নেতৃত্বে গত বছরের সেপ্টেম্বরে হওয়া ঐতিহাসিক অভ্যুত্থানে ৭৭ জন নিহত ও তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির পদত্যাগের পর র‌্যাপার থেকে রাজনীতিক বনে যাওয়া বালেন্দ্র শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে তার লাখ লাখ ভক্তের উদ্দেশ্যে স্বল্প ভাষায় সোজাসাপ্টা এক বার্তা দিয়েছিলেন।

“প্রিয় জেন-জি, তোমাদের হত্যাকারীর পদত্যাগ এসেছে। এখন তোমাদের প্রজন্মকে দেশের নেতৃত্ব দিতে হবে। প্রস্তুত হও,” বালেন নামে বেশি পরিচিত ৩৫ বছর বয়সী কাঠমান্ডুর মেয়র তখন এমনটাই লিখেছিলেন।

তার পাঁচ মাস পর, ২০২২ সালে রাজধানীর মেয়র হয়ে রাজনীতির মঞ্চে হাতেখড়ি নেওয়া সেই বালেন্দ্রকেই এখন আগামী ৫ মার্চ হতে যাওয়া সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে সবচেয়ে সম্ভাবনাময় প্রার্থী মনে হচ্ছে, লিখেছে বার্তা সংস্থা রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন