You have reached your daily news limit

Please log in to continue


স্মার্ট স্পিকার ‘বানাচ্ছে’ ওপেনএআই, আসবে ২০২৭ সালে

এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়ে এবার সরাসরি হার্ডওয়্যারের দুনিয়ায় পা রাখতে চলেছে ওপেনএআই। ২০২৭ সালের শুরুতে কোম্পানিটির প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইচালিত স্মার্ট স্পিকার বাজারে আনতে যাচ্ছে চ্যাটজিপিটির নির্মাতা।

প্রযুুক্তি সাইট এনগ্যাজেট লিখেছে, এআইচালিত একগুচ্ছ ডিভাইস তৈরির জন্য জোরালোভাবে কাজ করছে ওপেনএআই। যার মধ্যে রয়েছে স্মার্ট চশমা, স্মার্ট স্পিকার ও একটি স্মার্ট ল্যাম্প।

প্রতিবেদনে ইনফরমেশন লিখেছে, এ প্রকল্পটি সফল করতে এআই কোম্পানিটির ২০০ জনেরও বেশি কর্মীর এক বিশেষ দল কাজ করে যাচ্ছে। প্রথম পণ্য হিসেবে বাজারে আসতে পারে একটি স্মার্ট স্পিকার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন