ইনস্টাগ্রামে ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রতি ৫ জন ব্যবহারকারীর মধ্যে প্রায় ১ জন তাদের ইচ্ছার বিরুদ্ধে অ্যাপটিতে নগ্ন বা যৌনতাপূর্ণ ছবি দেখেছে বলে উঠে এসেছে মেটার অভ্যন্তরীণ এক জরিপে।
ক্যালিফোর্নিয়ার এক ফেডারেল আদালতে জমা দেওয়া মেটার অভ্যন্তরীণ ওই নথিতে এ তথ্য উঠে এসেছে, যা টিনএজার ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
আদালতের নথির তথ্য অনুসারে, ১৩ থেকে ১৫ বছর বয়সী প্রতি ৫ জন ব্যবহারকারীর মধ্যে প্রায় ১ জন মেটাকে বলেছে, ইনস্টাগ্রামে এমন সব ‘নগ্নতা বা যৌনতাপূর্ণ ছবি’ তারা দেখেছেন, যা তারা দেখতে চাননি।