You have reached your daily news limit

Please log in to continue


শিশুকে বীজযুক্ত ফল খাওয়ানোর আগে যা জানতেই হবে

বেড়ে উঠতে উঠতে নতুন স্বাদ চিনবে শিশু। ফলমূল থেকে পাবে প্রয়োজনীয় পুষ্টি উপাদান। যদিও ছয় মাস বয়স থেকেই শিশুকে অল্প অল্প করে বিভিন্ন ধরনের খাবার দেওয়ার পরামর্শ দেওয়া হয়, তবে সব খাবার তার জন্য নিরাপদ নয়। বিশেষ করে বীজযুক্ত ফল খেতে দেওয়ার আগে শিশুর নিরাপত্তার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এ বিষয়ে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খান–এর সঙ্গে কথা বলে লিখেছেন রাফিয়া আলম

কেন প্রয়োজন সতর্কতা
ফলের বীজ শিশুর জন্য মারাত্মক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। বরই, লিচু, জামের মতো বড় বীজযুক্ত ফল তো বটেই, আপেল, আঙুর, কমলা বা ডালিমের মতো ছোট বীজযুক্ত ফল খেতে গিয়েও ঘটে যেতে পারে দুর্ঘটনা। এমনকি কিছু কলায়ও বীজ থাকে, যা বিপজ্জনক হতে পারে।

কেন ঘটে এই বিপদ
খাবার গিলে নেওয়ার জন্য মুখ এবং গলার যেসব পেশি ব্যবহার করা হয়, সেসব যখন সমন্বিতভাবে কাজ করে, তখনই আমরা সঠিকভাবে খাবারটা খেতে পারি। অর্থাৎ এর কোন অংশটা মুখের ভেতর যাবে, কোন অংশটা ফেলে দিতে হবে, তা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। শিশুদের ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ অনেকটাই কম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন