শিশুর মুখে খাবার দেবেন কখন, কী দিয়ে শুরু করবেন
শিশুর জন্মের পর প্রথম ছয় মাস শুধু মায়ের দুধ পান—এটাই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সেরা পুষ্টি। ছয় মাসের আগে শিশুকে এক ফোঁটা পানিও দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু ছয় মাস পেরোলে? তখনই শুরু হয় সলিড বা সম্পূরক খাবারের (Complementary Feeding) অধ্যায়। এই পর্যায়কে বলা হয় উইনিং ফুড (Weaning Food)। উইনিং মানে বুকের দুধের পাশাপাশি নতুন খাবারের সঙ্গে পরিচয় করানো। উইনিং ঘরের খাবার দিয়ে শুরু করা সবচেয়ে নিরাপদ। নতুন বাবা-মায়েদের অনেকে দ্বিধায় থাকেন—কখন শুরু করব, কী দেব, কতটুকু দেব? খাবারের প্রাপ্যতা এবং পারিবারিক অভ্যাস মাথায় রেখে বিষয়টি পরিষ্কারভাবে বোঝা জরুরি।
সাধারণত ১৮০ দিন বা ৬ মাস পূর্ণ হওয়ার পরই শিশুদের সলিড শুরু করা উচিত। তবে কিছু লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার শিশু সলিড খাবারের জন্য প্রস্তুত কি না—
১. শিশু যদি ঘাড় শক্ত করে বসতে পারে।
২. অন্যের খাবার খাওয়ার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকে।
৩. খাবার খেতে দিলে জিব দিয়ে ঠেলে বের করে দেওয়ার প্রবণতা কমে যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- শিশুর যত্ন