You have reached your daily news limit

Please log in to continue


রমজান মাসজুড়ে আটা, ময়দা ও বেসন সংরক্ষণ করবেন যেভাবে

রমজান মাসে ইফতারের আয়োজনে বেসন, চালের গুঁড়া, আটা কিংবা কর্নফ্লাওয়ারের ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ। তাই ঝামেলা এড়াতে অনেকে মাসের শুরুতে একবারে সব কিনে সংগ্রহ করে রাখেন। কিন্তু সঠিক সংরক্ষণের অভাবে বা অসচেতনতায় এই প্রয়োজনীয় উপকরণগুলো নষ্ট হয়ে যেতে পারে। এগুলো নষ্ট হয়ে গেলে স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। রান্নার আগে আপনার রান্নাঘরে থাকা এই গুঁড়া উপাদানগুলো ব্যবহারের উপযোগী আছে কি না, তা যাচাই করে নেওয়া জরুরি। এই রমজানে পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে রান্নার আগে আপনার কেনা উপকরণের ভালো থাকা নিশ্চিত করুন। যদি কোনো খাবারের গন্ধ বা রং সন্দেহজনক মনে হয়, তবে তা ব্যবহার না করাই ভালো। সুস্থ শরীরে ইবাদত সম্পন্ন করাই হোক এই মাসের লক্ষ্য।

কোন আটা কত দিন ব্যবহারের উপযোগী

সাধারণ ময়দা: এটি বেশি ব্যবহৃত হয়। পরিশোধিত এবং প্রোটিন কম থাকায় এটি সাধারণ তাপমাত্রায় ১ বছর পর্যন্ত ভালো থাকে।

রুটি তৈরির আটা: এতে প্রোটিনের পরিমাণ বেশি থাকে। এটি সাধারণত ৪ থেকে ৬ মাস পর্যন্ত ব্যবহার করা যায়।

কেক ফ্লাওয়ার: খুবই হালকা এবং মিহি এই ময়দা ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।

পেস্ট্রি ফ্লাওয়ার: ক্রসাঁ বা পাই ক্রাস্ট তৈরির এই ময়দা ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত ভালো থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন