You have reached your daily news limit

Please log in to continue


মেক্সিকোতে সংঘাতের সুযোগে কারাগার থেকে পালিয়েছে ২৩ কয়েদি

মেক্সিকোতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাদক পাচারকারী গ্যাং জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (সিজেএনজি)- এর সঙ্গে সংঘাতের সুযোগে মেক্সিকোর পুয়ের্তো ভাল্লার্তা শহরের কারাগার থেকে বেশ কয়েকজন কয়েদি পালিয়ে গেছে। গত ২২ ফেব্রুয়ারি রোববার ঘটেছে এ ঘটনা।

প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পুয়ের্তো ভাল্লার্তা জালিস্কো প্রদেশের একটি পর্যটন শহর। এ শহরটি নিয়ন্ত্রণ করত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল। গত ২২ ফেব্রুয়ারি মেক্সিকোর জালিস্কো প্রদেশে সেনাবাহিনীর ন্যাশনাল গার্ড শাখা বিশেষ অভিযানে নিহত হন মেক্সিকোর শীর্ষ সন্ত্রাসী- মাদক পাচারকারী এবং সন্ত্রাসী এবং সিজেএনজি গ্যাংয়ের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা কেরভান্তেস (৫৯) ওরফে এল মেঞ্চো এবং তার বেশ কয়েকজন অনুসারী। অভিযানে পরিচালনাকারী টিমের ২৫ জন ন্যাশনাল গার্ড সদস্যও নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন