গাজীপুরে ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত
যুগান্তর
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় এশিয়ান হাইওয়েতে ট্রাকের ধাক্কায় দুই কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশের কাঞ্চন ক্যাম্পের ইনচার্জ সোহেল রানা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা এলাকার মনজুর হোসেনের ছেলে নওশের আকন্দ (১৬) ও একই এলাকার মোশারফ হোসেনের ছেলে মিহাদ আকন্দ (১৫)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রাকের ধাক্কায় নিহত