পিলখানা হত্যাকাণ্ড : ন্যায়বিচারের দাবি
পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঘটে যাওয়া হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। ৫৭ সেনা কর্মকর্তা, যাদের মধ্যে ছিলেন দেশের কয়েকজন সর্বোচ্চ সম্মানিত সামরিক নেতা; বিপথগামী কিছু বাংলাদেশ রাইফেলস (বিডিআর) সদস্যের হাতে নির্মমভাবে নিহত হন। কর্মকর্তাদের পাশাপাশি এ বর্বরোচিত অপরাধে প্রাণ হারান কয়েকজন নিরীহ বেসামরিক ব্যক্তিও।
এ হত্যাকাণ্ডে যে নৃশংসতা দেখা গেছে, তা অকল্পনীয়-লাশগুলো এতটাই বিকৃত ছিল, অনেককে চেনা সম্ভব হয়নি, পরিবারগুলো অপমানিত ও মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিল এবং জাতীয় নিরাপত্তার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান অভ্যন্তরীণভাবে ভেঙে পড়েছিল। এ হত্যাকাণ্ড শুধু ব্যক্তিগত ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ ছিল না; এটি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ভিত্তিকেও নাড়িয়ে দিয়েছিল।
- ট্যাগ:
- মতামত
- পিলখানা হত্যাকাণ্ড
- পিলখানা