You have reached your daily news limit

Please log in to continue


সক্ষমতা হারিয়ে ধুঁকছে বেসরকারি খাত

দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি বেসরকারি খাত বর্তমানে কার্যত রুগ্ণ। গত কয়েক বছরের সামষ্টিক অর্থনীতির অস্থিরতা, উচ্চ সুদহার, তীব্র জ্বালানিসংকট এবং ডলারের লাগামহীন মূল্যবৃদ্ধির চাপে পিষ্ট উদ্যোক্তারা। অন্যদিকে গত দেড় বছরের অস্থির সময়ে শিল্পের প্রত্যাশিত বিকাশ না হওয়ায় দেশে নতুন বিনিয়োগ হয়নি বললেই চলে। এমন এক ভঙ্গুর পরিস্থিতিতে বিনিয়োগকারীদের হারানো আস্থা ফেরাতে এবং স্থবির অর্থনীতিকে টেনে তুলতে নতুন সরকারের নীতির দিকে চাতক পাখির মতো তাকিয়ে আছেন উদ্যোক্তারা।

অর্থনীতিবিদরা বলেছেন, সামষ্টিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং বেসরকারি খাতের উদ্যোক্তাদের দ্রুত আস্থায় নিতে না পারলে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন অসম্ভব হয়ে পড়বে।

রেকর্ড নিচে ঋণের প্রবৃদ্ধি : দেশের জিডিপিতে বেসরকারি খাতের অবদান ৭৮ থেকে ৮৬ শতাংশ। আর কর্মসংস্থানের প্রায় ৯৫ শতাংশ আসে এই খাত থেকে। অথচ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে মাত্র  ৬.১ শতাংশে, যা গত ২২ বছরের মধ্যে সর্বনিম্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন