You have reached your daily news limit

Please log in to continue


চোখের দৃষ্টি হঠাৎ ঝাপসা হয়ে যাওয়ার কারণ কী

অনেকে চোখ ঝাপসা হওয়ার ঘটনা ক্লান্তি, দীর্ঘক্ষণ স্ক্রিনে থাকা বা ঘুমের অভাব হিসেবে উপেক্ষা করেন। তবে হঠাৎ এক চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে তা কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এটি চোখ বা শরীরের গুরুতর কোনো সমস্যার সংকেত হতে পারে এবং সময়মতো চিকিৎসা না নিলে স্থায়ী দৃষ্টিহীনতার ঝুঁকি থাকে।

চক্ষু বিশেষজ্ঞদের মতে, আকস্মিক দৃষ্টির পরিবর্তন শরীরের ভেতরের বড় সমস্যার সতর্কবার্তা হতে পারে।

ঝাপসা দৃষ্টি কখন বিপজ্জনক?

কয়েক সেকেন্ড বা মিনিটের জন্য দৃষ্টি ঝাপসা হলে তা বড় ঝুঁকির ইঙ্গিত হতে পারে। চিকিৎসকদের মতে, এর পেছনে থাকতে পারে—

১. রেটিনাল ডিটাচমেন্ট: চোখের রেটিনার স্থানচ্যুতি।
২. চোখে স্ট্রোক: রেটিনার ধমনিতে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হওয়া।
৩. অপটিক নিউরাইটিস: চোখের স্নায়ুর প্রদাহ।
৪. অ্যাকিউট অ্যাঙ্গেল-ক্লোজার গ্লুকোমা: চোখের চাপ হঠাৎ বেড়ে যাওয়া।
৫. মস্তিষ্কে স্ট্রোক: মস্তিষ্কের সেই অংশে সমস্যা, যা দৃষ্টি নিয়ন্ত্রণ করে।

নিজে নির্ণয় করবেন না

সব ক্ষেত্রে ঝাপসা দৃষ্টি বিপজ্জনক নাও হতে পারে। চোখ শুষ্ক থাকা, মাইগ্রেন, রক্তে শর্করার ওঠানামা বা চশমার পাওয়ার পরিবর্তনের কারণে এমন হতে পারে। কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারে না কোনটি জরুরি। তাই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন