এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান: সাড়ে ১৩ হাজার পদে সাড়ে ৭৮ হাজার আবেদন

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানের ১৩ হাজার ৫৫৯ পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৭৮ হাজার ৭১১ জন শিক্ষক।


এ নিয়োগ পরীক্ষায় অংশ নিতে গত ৩ ফেব্রুয়ারি থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তারা অনলাইনে আবেদন করেন। প্রার্থীরা বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদনের সুযোগ পাবেন।


এবারই প্রথম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ-এনটিআরসিএর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের প্রক্রিয়া চলছে।


বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার ও সহকারী সুপারের শূন্য পদে নিয়োগের পরীক্ষা দিতে এমপিও নীতিমালা অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন চেয়ে গত ২৯ জানুয়ারি বিজ্ঞপ্তি জারি করে এনটিআরসিএ। ৩ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগের আবেদনগ্রহণ শুরু হয়।


এনটিআরসিএর চেয়ারম্যান আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদন করার সময় এক সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত আবেদন করা যাবে। আর ফি জমা দেওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত।”


এনটিআরসিএর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও