You have reached your daily news limit

Please log in to continue


পৃথিবীর দিকে ধেয়ে আসছে ১৫ হাজার গ্রহাণু, ঠেকানোর পথ নেই

পৃথিবীর দিকে ধেয়ে আসছে হাজার হাজার শহর-বিধ্বংসী গ্রহাণু। এসব গ্রহাণু যেকোনো সময় আমাদের গ্রহে আঘাত হানতে পারে। উদ্বেগের বিষয় হলো এসব গ্রহাণু ঠেকানোর মতো নির্ভরযোগ্য কোনো নিরাপত্তাব্যবস্থা বিজ্ঞানীদের জানা নেই বলে জানিয়েছেন নাসার ভারপ্রাপ্ত প্ল্যানেটারি ডিফেন্স অফিসার কেলি ফাস্ট।

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে অনুষ্ঠিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স সম্মেলনে দেওয়া তাঁর এই সতর্কবার্তায় বিজ্ঞানী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। কেলি ফাস্ট জানিয়েছেন, বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ২৫ হাজার গ্রহাণু শনাক্ত করেছেন, যেগুলো আকারে অন্তত ১৪০ মিটার বা তার চেয়ে বড়। এই আকারের কোনো গ্রহাণু পৃথিবীতে অঞ্চলভেদে বিশাল ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। কিন্তু প্রায় ১৫ হাজার শহর-বিধ্বংসী গ্রহাণু এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এসব গ্রহাণু যেকোনো সময় বিনা সতর্কবার্তায় পৃথিবীতে আছড়ে পড়ার ক্ষমতা রাখে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন