You have reached your daily news limit

Please log in to continue


দূরত্ব ঘুচছে : এক ছাতার নিচে আসছে শিক্ষার দুই মন্ত্রণালয়

দেশের শিক্ষা প্রশাসনের দীর্ঘদিনের প্রথা ভেঙে সমন্বয়ের পথে হাঁটছে বর্তমান সরকার। প্রাথমিক ও উচ্চশিক্ষার মধ্যকার নীতিনির্ধারণী দূরত্ব ঘোচাতে এবার দুই মন্ত্রণালয়কে আনা হয়েছে একই নেতৃত্বের ছায়ায়। প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে দুজন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর হাতে। ফলে আলাদা প্রশাসনিক কাঠামো থাকলেও এখন থেকে শিক্ষার সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে একই টেবিলে। এই ‘এক কমান্ড’ ব্যবস্থার মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা নিরসন এবং প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন ও মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সচিবালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগে দুই মন্ত্রণালয় আলাদা মন্ত্রী ও প্রতিমন্ত্রীর অধীনে থাকায় নীতিনির্ধারণী পর্যায়ে চরম সমন্বয়হীনতা দেখা দিত। বিশেষ করে প্রাথমিক শিক্ষা শেষ করে একজন শিক্ষার্থী যখন মাধ্যমিকে পদার্পণ করত, তখন কারিকুলাম, পাঠদান পদ্ধতি এবং মূল্যায়নের ক্ষেত্রে এক বিশাল অসামঞ্জস্যের মুখোমুখি হতে হতো। দুই মন্ত্রণালয়ের আলাদা পরিকল্পনা অনেক সময় শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি করত। এই দূরত্ব ঘোচাতেই এবার একই নেতৃত্বকে দুই দপ্তরের চাবিকাঠি দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন