দ. আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি
যুগান্তর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৯
এ বছর নভেম্বর-ডিসেম্বরে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকা সফর করবে। সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়াও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে।
জোহানেসবার্গে ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিয়ানে শুরু হবে ২৩ নভেম্বর।
এরপর সাদা বলের সিরিজ। ১-৭ ডিসেম্বর ইস্ট লন্ডন, গেবেখা ও কেপটাউনে তিনটি ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে- যথাক্রমে কিম্বারলি, বেনোনি ও সেঞ্চুরিয়নে। সেঞ্চুরিয়নে ১৮ বছর পর টেস্ট খেলবে বাংলাদেশ।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ