You have reached your daily news limit

Please log in to continue


যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক তুষারপাত, বাতিল ৫৭০০ ফ্লাইট

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে স্থানীয় সময় গতকাল সোমবার আঘাত হানা শক্তিশালী তুষারঝড় রেকর্ড পরিমাণ তুষারপাত ঘটিয়েছে। এর ফলে লাখ লাখ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন এবং হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, রোড আইল্যান্ড এবং ম্যাসাচুসেটসের কিছু অংশে প্রায় ৩৭ ইঞ্চি (৯৪ সেমি) তুষারপাত হয়েছে এবং নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ১৯ ইঞ্চির বেশি তুষার জমেছে।

নিউইয়র্কের একটি সরকারি সংস্থা সতর্ক করে জানিয়েছে, সেখানে যাতায়াত ব্যবস্থা ‘প্রায় অসম্ভব’ হয়ে পড়েছে। পূর্ব উপকূলের ৬ লক্ষাধিক ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে, যার মধ্যে নিউ জার্সি এবং ম্যাসাচুসেটস সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নর্থ ক্যারোলিনা থেকে উত্তর মেইন পর্যন্ত শীতকালীন ঝড়ের সতর্কতা জারি করা হয়েছিল, এমনকি আরও উত্তরে পূর্ব কানাডার কিছু অংশেও এই সতর্কতা বলবৎ ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন