নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৪
ইরানের পরিস্থিতি পরিবর্তনশীল উল্লেখ করে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।
তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে থাকা শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
একই সঙ্গে ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভারতীয় নাগরিক