প্রযুক্তি অবশ্যই মানুষের সেবা করবে, উলটোটা নয়

যুগান্তর নরেন্দ্র মোদি প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

মানব ইতিহাসের এক নির্ধারণী মুহূর্তে, এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-এ সমগ্র বিশ্ব নয়াদিল্লিতে একত্রিত হয়েছে। ভারতে আমাদের জন্য, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, প্রতিনিধি ও উদ্ভাবকদের স্বাগত জানাতে পারাটা ছিল অপরিসীম গর্ব ও আনন্দের একটি মুহূর্ত।


ভারত যা কিছু করে, তা ব্যাপকতা ও উদ্যম নিয়ে করে এবং এই শীর্ষ সম্মেলনটিও এর ব্যতিক্রম নয়। ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিরা একত্রিত হয়েছিলেন। উদ্ভাবকরা সর্বাধুনিক এআই পণ্যসম্ভার ও পরিষেবাগুলো প্রদর্শন করেছেন। প্রদর্শনী হলগুলোতে হাজার হাজার তরুণ-তরুণীকে প্রশ্ন জিজ্ঞাসা করতে আর নানা সম্ভাবনার কল্পনা করতে দেখা গেছে। তাদের কৌতূহলই এটিকে বিশ্বের সর্ববৃহৎ ও সর্বাধিক গণতান্ত্রিক এআই শীর্ষ সম্মেলনে পরিণত করেছে। আমি এটিকে ভারতের উন্নয়ন যাত্রার একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে দেখি। কারণ এআই উদ্ভাবন ও গ্রহণকে কেন্দ্র করে একটি গণ-আন্দোলন সত্যিকার অর্থেই শুরু হয়ে গিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও