You have reached your daily news limit

Please log in to continue


ভেনেজুয়েলায় সাধারণ ক্ষমার আবেদন ১ হাজার ৫৫৭ রাজনৈতিক বন্দীর

ভেনেজুয়েলায় নতুন আইনের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ৫৫৭ জন রাজনৈতিক বন্দী সাধারণ ক্ষমা (অ্যামনেস্টি) পাওয়ার জন্য আবেদন করেছেন বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ।

গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই এবং সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ মিত্র হোর্হে রদ্রিগেজ আরও বলেন, এরই মধ্যে শত শত বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে।

মুক্ত ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতা হুয়ান পাবলো গুয়ানিপাও রয়েছেন। তবে গুয়ানিপাসহ বিরোধী শিবিরের বেশ কয়েকজন নেতা এই আইনের সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, আইনটিতে নির্দিষ্ট কিছু বন্দীকে পরিকল্পিতভাবে তালিকার বাইরে রাখা হয়েছে।

গত ৩ জানুয়ারি মাদুরোকে আটকের পর থেকেই রাজনৈতিক বন্দীদের মুক্তির গতি বাড়াতে ভেনেজুয়েলাকে চাপ দিচ্ছে ওয়াশিংটন। যদিও ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক সরকার বরাবরই রাজনৈতিক বন্দী রাখার অভিযোগ অস্বীকার করে এসেছে।

শনিবারের সংবাদ সম্মেলনে হোর্হে রদ্রিগেজ বলেন, ১ হাজার ৫৫৭টি মুক্তির আবেদন ‘অবিলম্বে’ বিবেচনা করা হচ্ছে। শেষ পর্যন্ত এই আইনের সুবিধা পাবে ১১ হাজারের বেশি বন্দী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন