You have reached your daily news limit

Please log in to continue


ফার্নেস অয়েলের দাম লিটারে কমল প্রায় ১৬ টাকা

বিপিসি সরবরাহ করা ফার্নেস অয়েলের দাম ভোক্তাপর্যায়ে লিটারে প্রায় ১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা ১০ পয়সা, যা আগে ৮৬ টাকা ছিল।

এই হিসাবে প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৯০ পয়সা। রোববার রাত ১২টা থেকে নতুন দাম কার্যকর হবে বলে বিইআরসি জানিয়েছে।

কমিশন বলছে, ফার্নেস অয়েলের মূল্য পুনর্নির্ধারণের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ২০২৪ সালের ২০ জানুয়ারি প্রস্তাব দেয়। পরে তেল বিপণন কোম্পানিগুলো বিপণন চার্জ ও সমন্বিত পরিবহন চার্জ বাড়ানোর প্রস্তাব জমা দেয়।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ২০২৫ সালের ২৬ মে, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেড ৩ জুন, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড ২৬ জুন এবং পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড ১১ জুলাই প্রস্তাব জমা দেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন