You have reached your daily news limit

Please log in to continue


কোটি টাকা আদায়ে কমিটি করছে বাফুফে

বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে বাফুফের দেনা রয়েছে কোটি কোটি টাকা। আবার বাফুফেও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কোটি টাকার উপরে পাবে। আজ বাফুফের জরুরি নির্বাহী কমিটির সভায় প্রাপ্য টাকা আদায়ের জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। 

আজ বাফুফের জরুরি সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল থাইল্যান্ড থেকে এই সভায় যুক্ত ছিলেন। এই সভায় ২০২৪ সালের অডিট পাশ হয়েছে যা ফিফায় পাঠানো হবে। ২০২৪ সাল এবং পূর্ববর্তী সময়ে বাফুফের পাওনা যাদের কাছে রয়েছে সেই পাওনা আদায়ে বা তদারকি করতে একটি চার সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

চার সদস্যের কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী এবং নির্বাহী কমিটির দুই সদস্যকে অর্ন্তভুক্ত করার আলোচনা হয়েছে সভায়। সহ-সভাপতি ফাহাদ করিমকে কমিটিতে নেয়ার আলোচনা উঠলেও পরবর্তীতে সেটা থেমে যায় কারণ ফেডারেশন ফাহাদের প্রতিষ্ঠান কে-স্পোর্টসের কাছেই অর্থ পায়।

সভা সূত্রের খবর, ২০২৪ সালে বাফুফের আয় ছিল ৩৮ কোটি টাকা। এর বিপরীতে ব্যয় ৩৩ কোটি। ঐ বছর ৫ কোটি টাকা উদ্বৃত্ত ছিল। বিগত অর্থ বছরে ১৯ কোটি টাকা ঘাটতি ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন