You have reached your daily news limit

Please log in to continue


ট্রাম্পের বাসভবনে ঢুকতে চাওয়া যুবককে গুলি করে হত্যা

নিরাপত্তা বলয় ভেঙে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাসভবনে ঢুকতে চাওয়া এক যুবককে গুলি করে হত্যা করেছে সিক্রেট সার্ভিস।

স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে ফ্লোরিডার পাম বিচে ট্রাম্পের ‘মার-এ-লাগো’ নামক বাসভবনে এ ঘটনা ঘটে।

সিক্রেট সার্ভিসের ভাষ্য অনুযায়ী, বাসভবনের উত্তর প্রবেশপথের কাছে এক ব্যক্তিকে দেখা যায়। তার কাছে শটগানের মতো একটি অস্ত্র ও একটি জ্বালানির পাত্র ছিল বলে মনে হয়।

সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে পাম বিচ কাউন্টি শেরিফ দপ্তরের একজন কর্মকর্তাও ওই ব্যক্তির মুখোমুখি হন। মুখোমুখি অবস্থার মধ্যেই তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে কর্মকর্তারা জানান।

ধারণা করা হচ্ছে, নিহত অনুপ্রবেশকারীর বয়স বিশের কোঠায়। তবে নিহতের নাম-পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন