You have reached your daily news limit

Please log in to continue


হৃদরোগ নিয়ে হাসপাতালে সেলিমা রহমান

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বলে জানিয়েছেন দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।

তিনি বলেন, “গত ১৯ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে গুলশানের বাসায় সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

‘‘এখন উনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।”

রফিক বলেন, সেলিমা রহমানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।

সেলিমা রহমান অষ্টম সংসদে বিএনপি নেতৃত্বধীন সরকারে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন