You have reached your daily news limit

Please log in to continue


কফিপ্রেমীদের জন্য রমজানের বিশেষ ডেজার্ট

দুবাইয়ের বিখ্যাত 'রউ কফি কোং'-এর প্রতিষ্ঠাতা কিম থম্পসন। কফিপ্রেমীদের জন্য তিনি শেয়ার করেছেন রমজানের বিশেষ এক মিষ্টান্ন। কফি এবং তিনটি দুধের সংমিশ্রণে তৈরি এই কফি ডেজার্টটি আপনার ইফতারের টেবিলে যোগ করবে ভিন্নমাত্রা। ইফতার আয়োজনে ভিন্ন স্বাদ যোগ করতে ডেজার্টটি তৈরি করে ফেলতে পারেন।

কফি থ্রি-মিল্ক কেক

১৫০ মিলি লিকুইড হুইপিং ক্রিম বা হেভি ক্রিম
৬০ মিলি কোল্ড ব্রু কফি কনসেন্ট্রেট (মোটা দানা কফি)
২৮০ মিলি কনডেন্সড মিল্ক
১০০ মিলি এভাপোরেটেড মিল্ক (চিনিবিহীন ঘন দুধ)

কেক স্পঞ্জের জন্য

৪টি ডিম (কুসুম ও সাদা অংশ আলাদা করা)
৭০ গ্রাম চিনি (দুই ভাগে বিভক্ত - ৩৫ গ্রাম করে)
৮০ গ্রাম ময়দা

টপিংয়ের জন্য

২০০ গ্রাম লিকুইড হুইপিং ক্রিম
৫০ গ্রাম কোকো পাউডার
সামান্য আইসিং সুগার

প্রণালি

তিন দুধের মিশ্রণ তৈরির জন্য প্রথমে হুইপিং ক্রিম হালকা গরম করে নিন। এতে কোল্ড ব্রু কফি দিয়ে ভালো করে হুইস্ক করুন। যতক্ষণ না কফি পুরোপুরি মিশে যাচ্ছে। এবার এতে কনডেন্সড মিল্ক এবং এভাপোরেটেড মিল্ক যোগ করে ভালো করে মিশিয়ে একপাশে সরিয়ে রাখুন।

কেক স্পঞ্জ তৈরি করতে

  • ওভেন ১৮০° সেলসিয়াসে প্রি-হিট করে নিন এবং কেক প্যানে মাখন লাগিয়ে নিন।
  • দুটি আলাদা বাটিতে ডিমের কুসুম ও সাদা অংশ নিন। কুসুমের অংশে ৩৫ গ্রাম চিনি দিয়ে ততক্ষণ ফেটান যতক্ষণ না এটি হালকা ও ক্রিমের মতো হচ্ছে।
  • অন্য একটি বাটিতে ডিমের সাদা অংশের সঙ্গে বাকি ৩৫ গ্রাম চিনি দিয়ে 'স্টিফ পিক' বা শক্ত ফেনা তৈরি হওয়া পর্যন্ত বিট করুন।
  • কুসুমের মিশ্রণে প্রথমে অর্ধেক ডিমের সাদা অংশ সিলিকন স্প্যাটুলা দিয়ে করে মিশিয়ে নিন। এরপর অর্ধেক ময়দা দিয়ে আলতো হাতে ফোল্ড করুন। বাকি সাদা অংশ এবং ময়দা একইভাবে যোগ করুন যাতে মিশ্রণের বাতাস বেরিয়ে না যায়।
  • এবার প্যানে বাটার ঢেলে ১৫-২০ মিনিট বেক করুন। কেক হয়ে গেলে গরম থাকতেই কাঁটাচামচ দিয়ে ছিদ্র করে নিন এবং আগে থেকে তৈরি করা তিন দুধের মিশ্রণটি কেকের ওপর ঢেলে দিন। কিছু মিশ্রণ পরিবেশনের জন্য তুলে রাখুন। এরপর সারা রাত ফ্রিজে রেখে ঠান্ডা করুন।

চকলেট হুইপড ক্রিম টপিং তৈরির জন্য হুইপিং ক্রিম, আইসিং সুগার এবং কোকো পাউডার একসঙ্গে বিট করে শক্ত ফেনা তৈরি করুন। এই চকলেট ক্রিম ঠান্ডা কেকের ওপর ছড়িয়ে দিন। কেকটি কেটে পরিবেশনের সময় আগে থেকে তুলে রাখা দুধের মিশ্রণটি ওপরে দিয়ে দিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন