You have reached your daily news limit

Please log in to continue


সালমান শাহ হত্যা মামলা: প্রতিবেদন দাখিলে ফের সময় পেল পুলিশ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামীরা হকসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পুলিশকে ফের দেড় মাস সময় দিয়েছে আদালত।

মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল রোববার। তবে তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার ইন্সপেক্টর আতিকুল ইসলাম খন্দকার এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন দিয়েছেন ৯ এপ্রিল।

প্রসিকিউশন পুলিশের এসআই জিন্নাত আলী এ তথ্য জানান।

সালমান শাহর মৃত্যুর ঘটনায় ২৯ বছর পর গত ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, খলনায়ক ডন, ডেডিড, জাভেদ, ফারুক, রুবী, আব্দুস ছাত্তার, সাজু, রিজভী আহমেদ ওরফে ফরহাদ।

মামলায় অভিযোগ করা হয়েছে, এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা পলাতক আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে সালমান শাহকে ‘হত্যা’ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন