আওয়ামী লীগ সরকারের সময়কার সহস্রাধিক মামলা প্রত্যাহার

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:২৯

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে যে সব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহার শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।


সে সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।


ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পাঁচদিনের মাথায় এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত জানাল মন্ত্রণালয়।


স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।”


জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গেল ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।


এসব মামলার বেশির ভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও