You have reached your daily news limit

Please log in to continue


বয়স বাড়লে রোজায় বাড়তি যত্ন কেন জরুরি?

রোজা মানেই সংযম, ধৈর্য ও আধ্যাত্মিক অনুশীলনের সময়। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ভেতরের কার্যপ্রণালিতে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসে। তাই তরুণ বয়সে রোজা রাখা সহজ হলেও প্রবীণ বয়সে তা একই রকম নাও হতে পারে। আর সেজন্যই বয়স্কদের রোজায় বাড়তি যত্নের প্রয়োজর হয়। চলুন জেনে নেই বয়স বাড়লে শরীরে কী পরিবর্তন ঘটে, রোজার সময় কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে এবং কীভাবে সচেতন প্রস্তুতির মাধ্যমে নিরাপদে রোজা পালন করা যায়।

বয়স বাড়লে শরীরে কী পরিবর্তন ঘটে?

  • বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায়
  • পেশির শক্তি কমে
  • পানিশূন্যতার ঝুঁকি বাড়ে
  • হরমোনের ভারসাম্যে পরিবর্তন আসে
  • দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বৃদ্ধি পায়
  • বিশেষ করে ৬০ বছরের পর শরীরের পানি ধারণক্ষমতা কমে যায়। ফলে দীর্ঘ সময় না খেয়ে বা পানি না
    পান করলে পানিশূন্যতা দ্রুত দেখা দিতে পারে।

দীর্ঘসময় না খেয়ে থাকলে কী সমস্যা হতে পারে?

  • পানিশূন্যতা (ডিহাইড্রেশন): প্রবীণদের ক্ষেত্রে তৃষ্ণাবোধ অনেক সময় কম থাকে। ফলে শরীরে পানি কমে গেলেও তারা তা বুঝতে পারেন না। এতে মাথা ঘোরা, দুর্বলতা, রক্তচাপ কমে যাওয়া এমনকি পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
  • রক্তে শর্করার ওঠানামা: ডায়াবেটিস থাকলে দীর্ঘ সময় না খেয়ে থাকা বিপজ্জনক হতে পারে। রক্তে শর্করা হঠাৎ কমে (হাইপোগ্লাইসেমিয়া) বা বেড়ে যেতে পারে। এ অবস্থায় ঝিমুনি, ঘাম, কাঁপুনি বা অজ্ঞান হওয়ার ঝুঁকি থাকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন